নিউজ ডেস্ক বঙ্গদেশ২৪: চলতি রমজান মাসেই চালু হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি দেওয়া ফ্যামিলি কার্ড। ধারনা করা যায় রোজার ঈদের আগেই প্রকল্প হিসেবে অনেক পরিবারকে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড।
তবে কবে থেকে চালু হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি দেওয়া সেই ফ্যামিলি কার্ড? বাংলাদেশের নির্বাচনের আগে জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন। যেখানে তিনি বলেন বাংলাদেশের হতদরিদ্র ৫ কোটি নারীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ এই কার্ড।
যার মাধ্যমে প্রতিমাসের নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চলে যাবে কার্ডধারীর একাউন্টে। এবারে সরকার গঠনের পরপরই দলটি তাদের বহুল প্রচারিত ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন সভা ও সেমিনারের আয়োজন করেছে।
গেল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয়ের এক মিটিং এ ফ্যামিলি কার্ড প্রকল্পের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় পবিত্র ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের ফ্যামিলি কার্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন নির্বাচনের ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি উল্লেখ ছিল। এটি কিভাবে এবং কবে থেকে কার্যকর করা হবে এ বিষয়ে আজ আলোচনা হয়েছে।
কতটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন। এটি মূলত সর্বজনীন। তবে এ বিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। যেখানে প্রথমে হতদরিদ্রদের দিয়ে শুরু করা হবে। তারপর পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসতে চায় সরকার।
ফ্যামিলি কার্ড বিষয়ে কৃষিমন্ত্রী আমিন ওর রশিদ বলেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে নগদ টাকা দেওয়া হবে। কার্ড প্রাপ্তির ক্ষেত্রে হতদরিদ্র ও নারীদেরকে অগ্রধিকার দেওয়া হবে।
এছাড়াও এই বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী এজেড এম জাহিদ হোসেন বলেন ফ্যামিলি কার্ড বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি’র একটি নতুন উদ্যোগ। নবনির্বচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় আড়াই বছর থেকেই এই প্রকল্পের কথা বলে আসছেন। এখন সরকার গঠনের পর সেটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
আশা করা যায় পবিত্র ঈদুল ফিতরের আগেই এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হবে। তখন সঠিকভাবে বলা যাবে প্রাথমিকভাবে কতটি পরিবারকে কত টাকা করে দেওয়া হবে।
