বর্তমান সময়ে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে সরাসরি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে হয়।
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সহজ উপায়
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর করার জন্য সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপসে “লগইন” করুন। এরপর স্ক্রোল করে নিচে নামুন। তাহলে “অন্যান্য সেবা সমূহ” নামে একটি অপশন পেয়ে যাবেন।
এখন “অন্যান্য সেবা সমূহ” অপশনে বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন। সেখান থেকে “এনপিএসবি” অপশনটি খুঁজে বের করুন এবং “এনপিএসবি” অপশনটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কয়টি ব্যাংক একাউন্টে আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেটি দেখতে পাবেন। এখানে আপনি বিকাশ থেকে সরাসরি ২৩ টি ব্যাংক এ টাকা পাঠাতে পারবেন।
এখন বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য “ব্যাংক একাউন্ট” অপশনটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এখন ব্যাংক একাউন্ট কানেক্ট করার জন্য নিচে থেকে ব্যাংক একাউন্ট যুক্ত অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: কিভাবে ব্যাংক থেকে সরাসরি বিকাশে টাকা পাঠাবেন
তাহলে পরবর্তী অপশনে অনেকগুলো ব্যাংকের তালিকা দেখতে পাবেন। এখন আপনি সেখান থেকে কোন ব্যাংকে টাকা পাঠাবেন। সেই ব্যাংকটি সিলেক্ট করুন। যখনি আপনি ব্যাংক একাউন্ট সিলেক্ট করবেন। তখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে।
এখন ফেস ভেরিফিকেশন করার জন্য “শুরু করুন এখনই” অপশনটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার মোবাইলে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন সেখান থেকে আপনার ফেসটি ভেরিফাই সম্পন্ন করুন।
তাহলে সেখানে থাকা ইনট্রাকশন অনুযায়ী আপনার ফেসটি ভেরিফাই করুন। যখনই আপনার ফেস ভেরিফাই সম্পন্ন হবে। তখন “আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন” লেখা চলে আসবে। অর্থাৎ, আপনার ফেস ভেরিফিকেশনটি পেন্ডিংয়ে চলে যাবে।
এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনার ফেসটি ভেরিফাই সম্পন্ন হবে এবং “আপনার চেহারা যাচাই সফল হয়েছে” লেখাটি চলে আসবে। এখন আপনি নিচে থেকে “এগিয়ে যান” অপশনটির পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করতে হবে। তাহলে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন। সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিন। এরপর “একাউন্টের টাইটেল” সিলেক্ট করুন। এখন সকল অপশন সঠিক থাকলে নিচে থেকে “এগিয়ে যান” অপশনটির পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার বসাতে হবে। তাহলে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি বসিয়ে দিন এবং “পিন কনফার্ম করুন” অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে “একাউন্ট যোগ করতে ট্যাগ করে ধরে রাখুন” অপশনে টার্স করে ধরে রাখুন।
তাহলে আপনার ব্যাংক একাউন্টটি যুক্ত হয়ে যাবে এবং “ব্যাংক একাউন্ট যোগ সফল হয়েছে” লেখাটি চলে আসবে। এখন আপনি নিচে থেকে “ হোম এ ফিরে যান” অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। তাহলে আপনার বিকাশ একাউন্টের হোমপেজে নিয়ে আসবে।
এখন আপনি আবারো বিকাশের হোম পেজ থেকে “এনপিএসবি” অপশনটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে “ব্যাংক একাউন্ট” অপশনটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী ধাপে আপনি যে ব্যাংক একাউন্ট যুক্ত করেছেন। সেটি দেখতে পাবেন।
এখন বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য আপনি যে ব্যাংক একাউন্টে যুক্ত করেছেন। সেই ব্যাংক একাউন্টের উপর ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনি বিকাশ থেকে কত টাকা ব্যাংকে পাঠাতে চাচ্ছেন। সেই অ্যামাউন্ট সিলেক্ট করার অপশন চলে আসবে।
এখন আপনি কত টাকা বিকাশ থেকে ব্যাংকে পাঠাতে চাচ্ছেন। সেই অ্যামাউন্ট সিলেক্ট করুন এবং নিচে থেকে “এগিয়ে যান” অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। এরপর পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার বসিয়ে পিন কনফার্ম করুন” অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন।
তারপর পরবর্তী অপশন থেকে আবারো আগের মতো “একাউন্ট যোগ করতে ট্যাগ করে ধরে রাখুন” অপশনে ট্যাপ করে ধরে রাখুন। তাহলে আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
বিকাশ এনপিএসবি ব্যাংক একাউন্টের তালিকা:
আপনি বিকাশ এনপিএসবি থেকে ২৩টি ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে পারবেন। নিচে বিকাশ এনপিএসবি যুক্ত ২৩টি ব্যাংকের তালিকা দেওয়া হলো:
- শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি
- পূর্বালী ব্যাংক পিএলসি
- ঢাকা ব্যাংক
- উত্তরা ব্যাংক পিএলসি
- এনআরবিসি ব্যাংক পিএলসি
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
- বাংলাদেশ কমার্স ব্যাংক পিএলসি
- সিটি ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
- Mutual Trust Bank
- জনতা ব্যাংক পিএলসি
- ব্র্যাক ব্যাংক
- ব্যাংক এশিয়া
- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- মধুমতি ব্যাংক লিমিটেড
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
- দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি
- মেঘনা ব্যাংক
- ইস্টার্ন ব্যাংক পিএলসি
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং
- বেসিক ব্যাংক লিমিটেড
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে সহজ উপায়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সরাসরি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানো যায় এবং বিকাশে যুক্ত এনপিএসবি ব্যাংক একাউন্টের তালিকা সম্পর্কে। এরকম আরোও নতুন নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ!
