বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোষ্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা জানেন না কিভাবে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে হয়। তাদের জন্য আজকের পোস্টটি।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ আটিকেলটি পড়ুন।
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার বিকাশ একাউন্টের লগইন করুন। বিকাশ একাউন্টের লগইন করার পর ক্রোল করে নিচে নামুন। তাহলে অন্যান্য সেবা অপশন পাবেন। সেখান থেকে বামদিকে সোয়াপ করুন। তাহলে “এনপিএসবি” অপশন দেখতে পাবেন।
এখন এনপিএসবি অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন পাবেন। সেখান থেকে “এমএফএস একাউন্ট” অপশনটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে এমএফএস একাউন্ট যোগ করুন লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন পাবেন। যেমন:
- রকেট এবং
- ইসলামী ব্যাংক এমক্যাশ
এখন বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার জন্য “রকেট” অটশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার ফেসটিকে স্ক্যান করতে হবে। এখন ফেসটি স্ক্যান করতে নিচে থেকে শুরু করুন এখনই লেখাটিতে ক্লিক করুন।
তাহলে ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন সেখানে থাকা ইনট্রাকশন হলো করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন। তাহলে আপনার চেহারা… হয়েছে লেখা চলে আসবে। এখন নিচে থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাবেন যেভাবে
এখন পরবর্তী অপশনে আপনাকে এমএফএস একাউন্ট যুক্ত করতে হবে। অর্থাৎ, রকেট একাউন্টের নাম্বার যুক্ত করতে হবে। তাহলে সঠিকভাবে আপনার রকেট একাউন্টের নাম্বারটি লিখুন। এরপর নিচে থেকে একাউন্ট টাইটেল সিলেক্ট করে এগিয়ে যান অপশনে ক্লিক করুন।
এরপর পরবর্তী অপশনে বিকাশের পিন নাম্বার বসিয়ে পিন কনফার্ম করুন লেখাটিতে ক্লিক করুন। তাহলে এমএফএস একাউন্ট সফল হয়েছে লেখা চলে আসবে। এখন নিচে থেকে “হোম-এ ফিরে যান” লেখাটিতে ক্লিক করুন।
এখন আবারো এনপিএসবি অপশনটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে এমএফএস একাউন্ট অপশনে ক্লিক করলে আপনি যে নাম্বারটি যুক্ত করেছেন। সেটি দেখতে পাবেন। এখন আপনার যুক্ত করার নাম্বারের উপর ক্লিক করুন।
এখন আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। সেই এমাউন্টটি লিখুন এবং এগিয়ে যান অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে বিকাশ একাউন্টের পিন নাম্বার বসিয়ে দিলে টাকা চলে যাবে। এভাবে করে আপনি খুব সহজেই বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন।
